আখাউড়ায় চাঞ্চল্যকর অভিযোগ—শিক্ষিকা, মিডওয়াইফ ও ক্লিনারকে

আখাউড়ায় চাঞ্চল্যকর অভিযোগ—শিক্ষিকা, মিডওয়াইফ ও ক্লিনারকে

  মুক্তিযুদ্ধের চেতনা টিভির       

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

আখাউড়ায় চাঞ্চল্যকর অভিযোগ—শিক্ষিকা, মিডওয়াইফ ও ক্লিনারকে ঘিরে পরকীয়া বিতর্ক; থানায় অভিযোগ, পরে ‘নিউজ না করার’ অনুরোধ

আখাউড়া পৌরসভার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মিডওয়াইফের সঙ্গে একই প্রতিষ্ঠানের অস্থায়ী ক্লিনারকে জড়িয়ে পরকীয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনারের স্ত্রী মারিয়া সুলতানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিষয়টি জানাতে গেলে স্কুলে প্রকাশ্যে তার ওপর শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে সহায়তা চান ভুক্তভোগী। অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে সম্পর্কের প্রমাণ হিসেবে কিছু ভিডিও ও তথ্য তার কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন অভিযোগে জড়ানোয় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে ভুক্তভোগী পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা না বলার অনুরোধও জানিয়েছেন, যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *