মা-বাবার প্রতি অবহেলা বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

মা-বাবার প্রতি অবহেলা বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন।

মুক্তিযোদ্ধাদের চেতনা টিভি
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।

সাংবাদিক তানজিনা ইয়াসমিনের উদ্যোগে মায়ের প্রতি অবহেলা বন্ধ হোক শীর্ষক ব্যানারে মানববন্ধন করেছে সম্মিলিত মানবাধিকার জোট ।

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মা-বাবার প্রতি অবহেলা বন্ধ এবং বার্ধক্যকালীন সময়ে তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত মানবাধিকার জোট।
বৃহস্পতিবার(৪ জুন) ২০২৬ ইং দুপুরে আয়োজিত এ মানববন্ধনে মানবাধিকার কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, একজন মা-বাবা সন্তানের জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেন, অথচ অনেক ক্ষেত্রে সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন, যা অত্যন্ত দুঃখজনক। তারা জীবিত অবস্থার পাশাপাশি মৃত্যুর পরও মা-বাবার সম্মানজনক বিদায় নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, পরিবার থেকেই মানবিক মূল্যবোধের শিক্ষা শুরু হয়। তাই মা-বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
মানববন্ধনে “মা-বাবার প্রতি অবহেলা বন্ধ হোক” স্লোগানে মুখরিত হয়ে অংশগ্রহণকারীরা জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুল বাছিত ভুইঁয়া, মির্জা তানজিলা ইয়াসমিন, মো. ওমর হোসেন খান জনি এবং মো. জাহাঙ্গীর আলম লিটনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *