মুন্সীগঞ্জের শ্রমিক লীগের সভাপতি আর নেই।
মোহাম্মদ মনিরুজ্জামান
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনা টিভি ঃ
03.06.2026 রাত ১১টায়
বাংলাদেশ
আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় সংসদ সদস্য, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এক শোক বার্তায়, মুন্সিগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি, জনাব আবুল কাশেমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি বলেন, মরহুম আবুল কাশেম ৬০ বছর বয়সে আকস্মিকভাবে স্ত্রী তিন পুত্র ও দুই কন্যা সন্তানকে ছেড়ে, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তার এই মৃত্যুতে আমরা সকলে গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় তিনি বলেন, মরহুম আবুল কাশেম দীর্ঘ সময় শ্রমজীবী মেহনতী মানুষের মুক্তির জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তার রাজনৈতিক জীবনের চলার পাথেয় মনে করতেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশিত পথে মৃত্যুর পূর্ব পর্যন্ত নিরলস ভাবে কাজ করে গেছেন। ২০২৪ এর জুলাই আগস্ট পরবর্তীতে সময়ে জুলুম, নিপীড়ন, নির্যাতনের মাঝে আত্মগোপনে থেকেও দলের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন-কে সুগম করার লক্ষ্যে, তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ কর্মী , ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন।
মরহুম আবুল কাশেমের মৃত্যুতে মুন্সিগঞ্জ জেলার মেহনতি মানুষ তাদের এক অকৃত্রিম সূরিত কে হারালো এবং বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা তাদের একজন নিবেদিত প্রাণ সংগঠক কে হারালো।
শোক বার্তায় তিনি বলেন, মরহুম আবুল কাশেম নিজেই একজন শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন, অত্যন্ত সততার সাথে সারা জীবন পথ চলেছেন, অর্থনৈতিকভাবে পশ্চাদপদ থাকলেও তিনি দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে তিনি কখনোই পিছিয়ে থাকতেন না। একজন দক্ষ সংগঠক ছিলেন, শত অত্যাচার, নির্যাতন কে তিনি দৃঢ়তার সাথে মোকাবেলা করেছেন।
২০২৪ সালের জুলাই আগস্ট এর পর অনেকগুলো মামলায় অভিযুক্ত ছিলেন, যার ফলশ্রুতিতে আত্মগোপনে থাকার কারণে তিনি সঠিকভাবে চিকিৎসা করাতে পারেননি, তার এই আকস্মিক মৃত্যুতে আমরা আমাদের একজন স্বজনকে হারিয়েছি যে ক্ষতি কোনদিনও পূরণ হবার নয়।
শোক বার্তায় তিনি, মরহুম আবুল কাশেমের শোকসন্তপ্ত পরিবারের স্ত্রী ,পুত্র-কন্যা ,আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
ও মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট মরহুমের পবিত্র রুহের মাগফেরাত ও জান্নাতবাসী কামনা করেন।।