বীর মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন.

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের অবসান ঘটেছে অবশেষে। আপন ভাই, চাচাতো ভাই ও ভাতিজাদের মধ্যে চলমান এই বিরোধে একাধিকবার মারামারি, প্রাণনাশের হুমকি এবং আদালত পর্যন্ত গড়ানো মামলার ঘটনাও ঘটেছে। তবে প্রশাসন ও আদালতের বিভিন্ন উদ্যোগেও দীর্ঘদিন এ বিরোধের স্থায়ী সমাধান সম্ভব হয়নি।৪ এপ্রিল ২০২৬ ইং শনিবার সকালে গ্রাম্য সালিশের মাধ্যমে অবশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাতব্বরদের উদ্যোগে বিরোধপূর্ণ জমি সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট তিনটি পরিবার ভবিষ্যতে আর কোনো ধরনের অভিযোগ বা মামলা না করার অঙ্গীকার করেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ফাঁড়িরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল খালেকের ছেলে আমজাদ হোসেন, তার চাচা আবুল কাশেমসহ পার্শ্ববর্তী জমির মালিকদের মধ্যে প্রায় ২০ বছরের বেশি সময় ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইতোমধ্যে আটটি মামলা হয়েছে এবং অসংখ্য সালিশ-বিচার অনুষ্ঠিত হয়েছে। গত ছয় বছরে বড় চারটি বিচারের মুখোমুখিও হতে হয়েছে সংশ্লিষ্ট পরিবারগুলোকে।গ্রামের মাতব্বররা বিষয়টি স্থায়ীভাবে মীমাংসার উদ্যোগ নেন এবং ঈদের পর সবাইকে নিয়ে বসার আহ্বান জানান। সকলের সম্মতিক্রমে ৪ এপ্রিল ২০২৬ সকাল ১০টায় ফাঁড়িরচর বাজারে সালিশ বৈঠকের সময় নির্ধারণ করা হয়।নির্ধারিত সময়ে উভয় পক্ষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত হন। সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ছদর মাস্টার।এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট দেলোয়ার হোসেন, মোঃ সোহেল ফকির, মোঃ নাজমুল হক, আব্দুস ছবর খান লেবু, আব্দুল কাদের, আব্দুর রহিম মুন্সী, মোজাম্মেল মেম্বার, ইউনিয়ন উদ্যোক্তা রানা, আব্দুস ছদর দপ্তরী, লুৎফর ফকির, আব্দুল মুন্নাফ মাতব্বর, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ভূমি সার্ভেয়ার আব্দুল আলিমসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি।দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিক্রমে জমির সীমানা নির্ধারণ ও বিরোধ নিষ্পত্তি করা হয়। পরে সংশ্লিষ্ট তিনটি পরিবার ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বসবাস এবং সকল মামলা-মোকদ্দমা ও অভিযোগ প্রত্যাহারের অঙ্গীকার করেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের এই বিরোধের সমাধান হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *