উখিয়ায় ১৬ বছরের সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে দুই সন্তানের জননী

উখিয়ায় ১৬ বছরের সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে দুই সন্তানের জননী।

মুবিনুল হুদা চৌধুরী সোহাইলঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ১৬ বছরের দাম্পত্য সাংসারিক জীবন ও দুই সন্তানের মায়া ত্যাগ করে পাপিয়া নামের এক গৃহবধূ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে ওই নারীর সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি পরিবারের অজান্তেই চলমান ছিল। সম্প্রতি সুযোগ বুঝে হঠাৎ করেই তিনি স্বামী-সন্তানদের রেখে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যান।

এ ঘটনায় পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েছেন। স্বামী বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *