ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারে ১০ কেজি গাঁজাসহ আটক ২

   মুক্তিযুদ্ধের চেতনা টিভির     

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সকাল সাড়ে ৬টার দিকে আশুগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং এ সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে
গ্রেফতারকৃতরা হলেন. চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জলিল ভাটিয়ারি এলাকার মো. হানিফ শেখ ওরফে সাদ্দাম হোসেন (৩৫) এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার মালসা এলাকার মো. সোহেল ফরাজি (৩০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *