মোঃমোস্তাফিজুর রহমান,পীরগঞ্জ(ঠাকুরগাঁও).
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কোন তদবির চলবে না। তদবির আসলেই বাতিল হয়ে যাবে এ বিষয়ে মতবিনিময় করছেন ঠাকুরগাঁও জেলা সুপার। কোনরকমে অনিয়ম দূর্নীতি চলবে না। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে সোমবার ৩০ শে মার্চ সকাল ১১.৩০ মিনিটে জেলা পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সংক্রান্তে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বেলাল হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের জন্য নিরলস ভাবে কাজ করছে, একটু সময় লাগবে দেশটাকে গুছিয়ে আনতে। দেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আগামী কয়েক বছরের মধ্যেই তা ঠিক হয়ে আসবে। আরো বলেছেন এ নিয়োগ চলবে মেধা ভিত্তিক এতে কোনো রকম অনিয়ম, সুপারিশ, রাজনৈতিক ছলচাতুরী হবে না বলে জানান জেলা সুপার (এসপি) বেলাল হোসেন। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মোঃ হাই সরকার।অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ বিভাগ খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার ইফতেখার হোসেন, থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আঃ হাকিম, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অন্যান্য পেশাজীবী লোকজন ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। মোঃমোস্তাফিজুর রহমান পীরগঞ্জ ঠাকুরগাঁও।