ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি মর্টার সেল উদ্ধার হয়েছে, যা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামের একটি পুকুরে খননকাজ চলাকালে এ ঘটনা ঘটে। পুকুরটি স্থানীয় বাসিন্দা আব্দুস সোবান মুন্সীর মালিকানাধীন বলে জানা গেছে।খননকাজে নিয়োজিত শ্রমিকরা মাটির নিচে একটি অস্বাভাবিক ধাতব বস্তু দেখতে পেয়ে কাজ বন্ধ করে দেন। পরে সেটি মর্টার সেল হতে পারে—এমন ধারণা এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরিদর্শন করে। থানার পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস জানান, উদ্ধার হওয়া বস্তুটি একটি মর্টার সেল হিসেবে শনাক্ত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নিরাপদে অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত গোলাবারুদ হতে পারে। ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ।