মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কুমার ভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন পাঠান ‘এর মৃত্যুতে অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসের শোক

মোহাম্মদ মনিরুজ্জামান লিটন,মুন্সীগঞ্জ প্রতিনিধি.

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক শামসুদ্দিন পাঠানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস।শোক বার্তায় অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস বলেন, আশির দশকে শামসুদ্দিন পাঠান কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন , স্থানীয় নানা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন, শামসুদ্দিন পাঠান সকলের কাছে একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন । তিনি আরও বলেন, শামসুদ্দিন পাঠান ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত দয়ালু সদালাপী মানুষ ছিলেন, জনগণের প্রতি ছিল তার অকৃত্রিম ভালবাসা তিনি অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন।শোক বার্তায় তিনি বলেন,মৃত্যুকালে তিনি, স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন , তাদের সকলকে মহান আল্লাহ তায়ালা রব্বুল আলামিন ধৈর্য ধারণ করে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন এবং মরহুম শামসুদ্দিন পাঠানোর পবিত্র আত্মার শান্তি ও জান্নাত বাসী কামনা করে, একই সাথে তার স্ত্রী, পুত্র শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী সকলের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *