রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর: স্টেডিয়ামে ফুল দিয়ে বরণ

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের গঠনের পর প্রথমবার নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পৌঁছেছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। স্টেডিয়ামে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।২৯ মার্চ রবিবার সকালে তিনি পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। ৩০ মার্চ সোমবার সকালে সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন এবং সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে যাবেন। রাষ্ট্রপতি ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।পাবনা জেলা প্রশাসন রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *