স্টাফ রিপোর্টার,মোঃজাকির হোসেন.
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১,২২৫ বোতল মদ ও একটি নোহা গাড়িসহ দুই জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল আলম, আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী চিকাডহর এলাকায় কালো রঙের এক্স নোহা গাড়ি ঘোরাঘুরি করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি কৌশলে নভাগী গ্রামে প্রবেশ করে। পরে পুলিশের নজরদারি বাড়িয়ে নভাগী গ্রাম থেকে গাড়িটি আটক করা হয়। এ সময় একটি নোহা গাড়িসহ দুই জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন—কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।