ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। জানা গেছে, এবার মোট ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী থাকছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৪ জন।সরকারি ও দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, গুরুত্বপূর্ণ ও কৌশলগত মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থনীতি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে নতুন নেতৃত্ব আসছে।পূর্ণ মন্ত্রীর দায়িত্বপ্রাপ্তদের তালিকা ও মন্ত্রণালয়সমূহ:মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়আমির খসরু মাহমুদ চৌধুরী – অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সালাহউদ্দিন আহমদ – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ইকবাল হাসান মাহমুদ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়আবু জাফর মো. জাহিদ হোসেন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ড. খলিলুর রহমান – পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)আব্দুল আউয়াল মিন্টু – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়াকোবাদ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয়মিজানুর রহমান মিনু – ভূমি মন্ত্রণালয়নিতাই রায় চৌধুরী – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়খন্দকার আব্দুল মুক্তাদির – বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়আরিফুল হক চৌধুরী – শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়জহির উদ্দিন স্বপন – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়মোহাম্মদ আমিন উর রশীদ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়আফরোজা খানম – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি – পানি সম্পদ মন্ত্রণালয়আসাদুল হাবিব দুলু – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়মো. আসাদুজ্জামান – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়জাকারিয়া তাহের – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়দীপেন দেওয়ান – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়আ ন ম এহসানুল হক মিলন – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সরদার মো. সাখাওয়াত হোসেন – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ফকির মাহবুব আনাম – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়শেখ রবিউল আলম – সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্ত্রিসভা দেশের অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।