ঈদগাঁও পোকখালীতে কামালের হত্যাকারী গ্রেফতার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের সাদা ঘোনা এলাকায় ছুরিকাঘাতে কামাল (২৫) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা কামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কামালের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৬ ফেব্রুয়ারি একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *