ফুলপুরের নবাগত ইউএনওকে বিএনপি নেতার ফুলেল শুভেচ্ছা
ফুলপুর উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দার রাজনৈতিক নেতা মোতাহার হোসেন তালুকদার।
শুভেচ্ছা বিনিময়কালে মোতাহার হোসেন তালুকদার বলেন, নবাগত ইউএনওর দক্ষ নেতৃত্বে ফুলপুর উপজেলায় উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে বিএনপি সবসময় প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তুফা, যুগ্ম আহ্বায়কবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে নবাগত ইউএনও মোহাম্মদ ইউসুফের সফলতা কামনা করেন বিএনপি নেতারা।
মো: ফজলুল হক নয়ন
সাংবাদিক
ফুলপুর, ময়মনসিংহ।
১০/০৬/২০২৬