ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে অভিনব কৌশলে গাঁজা পরিবহন, মাদকসহ আটক ১
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮.৫ কেজি ভারতীয় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি জানায়, (১১ জুন ) গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর মঈনপুর বিওপির টহলদল কসবা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ আল আমীন (৩৫)। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পূর্ব বাইনারি গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় গাঁজা ও ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক আসামিকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আরও একজন পলাতক রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।