গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাস ভবনের সামনে ব্যাপক শব্দে ফুটলো ককটেল বোমা ।
মোঃ চানমিয়া শিকদার স্টাফ রিপোর্টার,,,,,,
নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে এসে গোপালগঞ্জ জেলা প্রশাসক বাস ভবনের সামনে ফুটলো ককটেল বোমা ।
গোপালগঞ্জ জেলা শহর সহ পাঁচটি উপজেলায় সর্বমোট সংসদীয় তিনটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ও কঠিন নজরদারির ভিতর দিয়ে এমন নৃশংসতম অগ্রহণযোগ্য ঘটনা এটা নির্বাচন পূর্ববর্তী সময় এক ধরনের ভয়-ভীতি প্রদর্শন ছাড়া আর কিছুই নয় বলছে স্থানীয় সাধারণ ব্যক্তিবর্গ । সন্ধ্যা সাতটা ২৪ মিনিটের সময় এমন ঘটনা ঘটে ঠিক গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের সামনে । তবে কে বা কাহারা ঘটিয়েছে তার সঠিক কোন সত্যতা মেলেনি তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা নির্বাচনকে কলুষিত করা এবং জনগণের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন তারা তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আহত হননি বলে নিশ্চিত জানা গেছে । আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ কালে নির্বাচনের মাঠকে বিশৃংখল পরিবেশের ভিতর দিয়ে চলমান রাখা আতঙ্ক সৃষ্টি করা এবং নির্বাচনকে বাধা গ্রস্থ করা এমন ধরনের ঘটনা তারই ইঙ্গিত বহন করে স্থানীয় তথ্যসূত্রের বরাত দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ ভোটাররা এমনটাই মনে করছেন । তবে জেলা প্রশাসন এ বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই দেখছেন এবং অনাকাঙ্খিত ঘটনা বলেই মনে করছেন এমন ধরনের ঘটনা নির্বাচনকে প্রবাহিত করবে না নির্বাচনের চলমান ধারাবাহিকতা বিনষ্ট করবে না এমনটাই মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা । এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন এমনটাই জানতে পারা যায় ।