বিয়ানীবাজারের কেন্দ্রগুলোতে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

তোফায়েল আহমদ.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন কেন্দ্রের মতো বিয়ানীবাজারের কেন্দ্রগুলোতেও ব্যালটসহ ভোটের সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে।বুধবার সকাল থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রভিত্তিকভাবে পাঠানো শুরু হয়। বিকেলের মধ্যেই উপজেলার সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উপজেলা প্রশাসনে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাইকযোগে কেন্দ্রভিত্তিক নম্বর ডেকে কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। এরপর প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি নিয়ে নির্দিষ্ট পরিবহনে করে গন্তব্যে রওনা দিচ্ছেন।আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, যা সংসদ সদস্য নির্বাচনের জন্য। আর গোলাপি ব্যালটটি হবে গণভোটের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *