ফুলপুরে বিএনপি এজেন্টদের নিয়ে মতবিনিময় সভা

মোহাম্মদ ফজলুল হক নয়ন.

ফুলপুর–শেরপুর রোডে অবস্থিত হাজী কমিউনিটি সেন্টারে ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রভিত্তিক বিএনপি এজেন্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধানের শীষের কান্ডারী জনাব মোতাহার হোসেন তালুকদার।উক্ত আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এজেন্টদের উদ্দেশ্যে বলা হয়, সবাইকে দেখেশুনে এবং সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যেন কোনো জাল ভোট দিতে না পারে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।এছাড়াও ভোটগ্রহণ শেষে ভোট গণনার সময় বিশেষভাবে খেয়াল রাখতে বলা হয়, যেন কেউ কোনো ভোট গোপন করতে না পারে। এজেন্টদের চোখ-কান খোলা রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *