মোঃফজলুল হক.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলপুর উপজেলার ৩ নং ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি বাজারে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মোতাহার হোসেন তালুকদার।এসময় আরও উপস্থিত ছিলেন ভাইটকান্দি ইউনিয়নের নির্বাচনকালীন সময়ের কো-অর্ডিনেটর ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াজেদুল ইসলাম, এছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।