ফুলপুরে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

মোঃফজলুল হক নয়ন.

ময়মনসিংহের ফুলপুরে (৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে গোল উপজেলা চত্বরে মাদক সেবনের সময় রিয়াজ মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে আটক করেন পিসি কামরুল ও সদস্য পাভেল ইব্রাহিম।আটক রিয়াজ মিয়া নেত্রকোনা জেলার মদন থানার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম ফুল মিয়া এবং মাতার নাম দেলুয়া আক্তার।পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে অপরাধ প্রমাণিত হওয়ায় ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারা ৩৬(৬) অনুযায়ী ৩ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাকে ফুলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *