মোঃফজলুল হক.
ফুলপুর হাজী রোডের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান (মুখলেস ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের মালিক) আজ রাত ১:৪৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)উনার জানাজার নামাজ জহুরের নামাজের পর কাজিয়া কান্দা কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, সন্তান ও পরিবারের সঙ্গে বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। ধার্মিক ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান সমাজে সবার কাছে স্মরণীয়।মহান রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।