ইসিতে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। ইসিতে প্রবেশের আগে কয়েক ধাপে নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে। পিকেএসএফ সড়কসহ আশপাশের সব রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং মূল গেটে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।মূল ভবনের সামনেও ব্যারিকেড বসানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যারা ভবনে প্রবেশ করতে চাইছেন, তাদের কাছ থেকে প্রবেশের কারণ জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে অনুমতি মিললেও আরও দুই ধাপের নিরাপত্তা বলয় অতিক্রম করতে হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, “গতকালের পরিস্থিতির পর কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বহুতল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা সাময়িকভাবে কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *