ROA রাজশাহী: সভায় আলোচনার মাধ্যমে পিকনিকের তারিখ নির্ধারণ

আহম্মদ আলী প্রাং.

রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন (ROA), রাজশাহী এর কার্যনির্বাহী কমিটির এক সভা রোয়া অফিস, ৮৮/২ ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী, রাজশাহীতে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ ইউসুদ আলী, মহাব্যবস্থাপক (অব), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর সভাপতিত্বে এবং জনাব মোরশেদ মঞ্জুর হাসান চুন্ন, যুগ্ম মহাসচিব ও এজিএম (অব), বিসিক-এর সঞ্চালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ সাদিকুল ইসলাম।এরপর, সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোঃ ইউনুছ আলী সংগঠনের শুরু থেকে বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয়ে আলোকপাত করে সবাইকে মুক্ত আলোচনার আহবান জানান।এরপর একে একে বক্তব্য রাখেন:সংগঠনের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ কামরুজ্জামান,জনাব মোঃ মঈন উদ্দিন, সহঃ অর্থ সম্পাদক,জনাব মোঃ হাসানুজ্জামান, নির্বাহী সদস্য,জনাব মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক,জনাব মোঃ কাশিদুর রহমান, নির্বাহী সদস্য,জনাব মোঃ শামসুল হুদা, নির্বাহী সদস্য,জনাব মোঃ যোসেফ, নতুন সদস্য,জনাব মোঃ আব্দুল করিম, সদস্য,জনাব ফেরদৌস আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক,জনাব এ. মজিদ মিয়া, নির্বাহী সদস্য,জনাব মোঃ আব্দুস সামাদ মণ্ডল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক,জনাব মোরশেদ মঞ্জুর হাসান চুন্না, যুগ্ম মহাসচিব।সার্বিক আলোচনা শেষে, আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংগঠন এর সদস্য ও তাঁদের পরিবারবর্গসহ পিকনিক-এর আয়োজনের সিদ্ধান্ত হয়। সংগঠনের কোষাধ্যক্ষ তাঁর দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করলে, তাঁর দায়িত্ব হস্তান্তরের জন্য আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *