জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা জানিয়েছে, ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওমর বিন হাদিকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক বণিক জানিয়েছেন, নিয়োগের বিষয়টি ঠিক আছে। তবে এটি এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি এবং বিষয়টি বিবেচনায় রয়েছে।এই নিয়োগের অন্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে নির্দেশ জারি করা হয়েছে।