আহম্মদ আলী পি.কে.
রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন (ROA), রাজশাহী-এর উদ্যোগে এবং রাজশাহী জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার জনাব মোঃ জাফর-এর তত্ত্বাবধানে রাজশাহী মনি বাজার চত্বরে শীতার্থ ও হতদরিদ্র ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন (ROA)-এর সম্মানিত সভাপতি জনাব মোঃ ইউনুছ আলী, মহাব্যবস্থাপক (অব.) রাকাব; জনাব মোঃ মোরশেদ মঞ্জুর হাসান (চুন্না), যুগ্ম মহাসচিব; সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আহম্মদ আলী প্লাং, এজিএম (অব.) রাকাব; সমাজ কল্যাণ সম্পাদক জনাব ফেরদৌস আহমেদ, ডিজিএম (অব.) বাংলাদেশ ব্যাংক; যুগ্ম মহাসচিব জনাব মোঃ সিরাজুল ইসলাম, এজিএম (অব.) রাকবে; জনাব মোঃ মোজাম্মেল হক, ডিজিএম (অব.) রাকাব; বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ মোঃ আব্দুল কুদ্দুস, ডিজিএম (অব.); বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মোল্লা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।