বিএনপি নেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।সোমবার বিকেলে উত্তর ফালগুনকরায় বাঙালীর পাঠশালায় আয়োজিত এ অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি গাজী শহিদুর রহমান, সহসভাপতি শরিফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, মাইনুল হাসান মাসুদ, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মরিয়ম সুলতানা শিখা এবং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক কাউন্সিলর মফিজুর রহমান।পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আলম এবং পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল অনিক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম শামীম নয়ন, রফিকুল ইসলাম শামীম, পৌর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাধন, ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, সহসভাপতি ইয়াসিন কবির, দিদারুল আলম, ফারুক হোসেন, সাধারণ সম্পাদক বিপুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির ইয়াং, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ শামীম, ওয়ার্ড কৃষক দলের সভাপতি নাসির হাজারী, সাধারণ সম্পাদক আবুল কালাম, ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুর নবী এবং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শান্তা ইসলাম।এ সময় বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *