জামায়াতে ইসলামী নির্বাচন সংক্রান্ত আলোচনায় ইসির সঙ্গে বৈঠকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বিকেল তিনটায় অনুষ্ঠিতব্য বৈঠকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের নিয়ে গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী পরিবেশ, ভোটের সুষ্ঠুতা ও কমিশনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হবে।প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *