আমিরের আদেশ শরিক দলের সাথে সমঝোতার ভিত্তিতে আদাবর, মোহাম্মদপুর, শেরে বাংলা নগর,থানা ঢাকা ১৩ আসনে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়তে চান ইসলামী আন্দোলন বাংলাদেশ ।
বিশেষ সাক্ষাৎকারে বললেন আদাবর থানা ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি মারকাজুল আল ইসলাম ঢাকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব রেজাউল করিম।
মোহাম্মদ চানমিয়া শিকদার স্টাফ রিপোর্টার,,,
আজ ৫ জানুয়ারি ২০২৬ এক বিশেষ সাক্ষাৎকারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের আদাবর থানা শাখার সভাপতি ও মারকাজুল আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব রেজাউল করিম জানান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলীয় আমিরের নির্দেশ মেনে এবং বিশেষ সমঝোতার সমাধানে ঢাকা ১৩ আসনে নির্বাচনে এই রাজনৈতিক সংগঠনটি নির্বাচন করতে প্রস্তুত । সমঝোতার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন খেলাফত মজলিসের আমির আল্লামা জনাব মামুনুল হক ও আমাদের আমির আল্লামা জনাব রেজাউল করিম ফয়জুল করিম সাহেবের সাথে নির্বাচনী নির্দেশনা এবং উভয় সংগঠনটির নীতি নির্ধারণী নির্বাহী আদেশে একটি সঠিক পথে এগিয়ে গেলে যে প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে বলা হবে আমরা সেটাই করবো ইনশাআল্লাহ । মব সন্ত্রাস চাঁদাবাজির বিষয় জানতে চাইলে তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী সংগঠন ও বাংলাদেশের সকল মুসলমান নর-নারীর জন্য গ্রহণযোগ্য একটি প্রাচীন ও দুর্লভ রাজনৈতিক সংগঠন। তিনি বলেন আমরা ক্ষমতায় গেলে ইসলামী শরীয়া মোতাবেক কুরআন সুন্নাহর আলোকে আমরা দেশ পরিচালনা করবো এজন্য তিনি দেশের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন । এই সাক্ষাৎকারের বিশেষ মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও তার ভাষণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলটির হাই কমান্ডের কাছে কতটা গ্রহণযোগ্য জানতে চাওয়া হলে তিনি বলেন,,বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনটির বক্তব্য অথবা দলীয় শৃঙ্খলা এবং গঠনতন্ত্র নিয়ে কোন সাংঘর্ষিকতা নেই। তারেক রহমান যেটা বলেছেন অবশ্যই গ্রহণযোগ্য এবং এটা তাদের দলের আভ্যন্তরীণ বিষয় । ৫ আগস্ট পরবর্তী সময় দেশের আইন-শৃঙ্খলা অবনতি চুরি ডাকাতি খুন রাহাজানি বেড়ে যাওয়া দমনে তাদের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে জনাব রেজাউল করিম সাহেব বলেন আমি আদাবর থানা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি হিসেবে যোগ্যতা ও দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে আমিরের নির্দেশনা মেনে আমার বসবাসরত এলাকায় সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এবং রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মব সন্ত্রাস চাঁদাবাজি চুরি ডাকাতির বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলন ইসলামিক শ্রমিক আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা সকলকে একত্রিত করে রাত-দিন 24 ঘন্টা কাজ করে চলছি এলাকার পাহারা দিচ্ছি ইনশাল্লাহ এই কাজ চলমান থাকবে একটি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত। অবশেষে তিনি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আশা করেন।