দুই সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃবায়েজিদ জোয়ার্দার.

টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। গত দুই সপ্তাহ ধরে চলমান শৈত্যপ্রবাহে জবুথবু জনজীবন। প্রায় প্রতিদিনই চুয়াডাঙ্গার আকাশে সূর্যের দেখা মিলছে না। তবে দুপুরের দিকে সূর্য সামান্য উঁকি দিলেও তাতে তেজ থাকে না। চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এ মৌসুমে জেলার তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে।৫ জানুয়ারি২০২৬ ইং ভোর ৬টা ও সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত বুধবার (৩১ ডিসেম্বর) ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, এ অবস্থা পুরো জানুয়ারি মাসজুড়ে বিরাজমান থাকতে পারে।এদিকে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে। তবে তা চাহিদার তুলনায় কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *