খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেত্রীকে হারাল। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রধান উপদেষ্টা দেশবাসীকে এই শোকের সময়ে শান্ত ও সংযমী থাকার আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *