ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বাংলাদেশে আসবেন।মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানা গেছে, তার জানাজায় অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে শুধু ভারত নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের কয়েকটি প্রতিনিধি দলও বাংলাদেশে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *