বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যদের ঘিরে ছিলেন। উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলে ও মেয়ের বউ, নাতনী, ছোট ভাই শামীম এসকান্দার ও অন্যান্য আত্মীয়স্বজন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দও হাসপাতালে উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচী পরে জানানো হবে বলে বিএনপি জানিয়েছে।এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি শূন্যতার সৃষ্টি করেছে।