খান সেলিম রহমানকে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উপদেষ্টা নির্বাচিত

মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি.

হিউম্যান এইড ইন্টারন্যাশনালের নীতিনির্ধারণী পরিষদের পূর্বনির্ধারিত এক জরুরি সভায় খান সেলিম রহমানকে উপদেষ্টা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচন করা হয়। বর্তমান বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে তাঁর মতো যোগ্য ও সৎ ব্যক্তিত্বের পরামর্শ ও অংশগ্রহণ সংস্থায় অত্যন্ত প্রয়োজনীয় বলে নীতিনির্ধারকরা মনে করেন।সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দেশবাসীর কাছে নিজের সততা ও দক্ষতার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন। একই সাথে তিনি দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।হিউম্যান এইড পরিবার তাঁর সুস্থ ও সফল দীর্ঘ জীবন কামনা করছে। সংস্থার সহকারি মহাসচিব সাঈদা সুলতানা খান সেলিম রহমানকে উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *