ত্রয়োদশ সংসদ নির্বাচন: তিন আসন থেকে লড়ছেন খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসন—বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে এবার তিনি মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়েছেন।এরই মধ্যে দিনাজপুর-৩ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ মনোনয়ন জমার শেষ দিনে বগুড়া-৭ ও ফেনী-১ আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে।এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *