তাহিরপুর প্রতিনিধি:
কর্মতৎপরতা, দক্ষতা, স্বচ্ছতা ও জনসেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ “অফিসার অব দ্য মান্থ-২০২৫” নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক। জেলা প্রশাসকের হল কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।জেলার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, উন্নয়নমূলক কাজ তদারকি ও জনসেবায় অগ্রণী ভূমিকার জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।