আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন,স্টাফ রিপোর্টার.
১২জানুয়ারি রাজশাহী প্রেসক্লাবে জননেতা আতাউর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ আলোচনা সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমানের পঞ্চম সন্তান মোঃ সাইদুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ আহমেদ শফি উদ্দিন, মোঃ গোলাম সারোয়ার, কাজী রকিব, আসলাম উদ্দোলা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন মিন্টু, খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, মোঃ এনামুল হক অনু, মোঃ নাজমুল ইসলাম সরকার, শরিফুল ইসলাম, ওলিউর রহমান বাবুসহ আরও অনেকে।স্মরণ সভায় জননেতা আতাউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে জননেতা আতাউর রহমানের পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।