তাহিরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদার জন্য দোয়া মাহফিল

তাহিরপুর প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তাহিরপুর উপজেলার বাদাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। এসময় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র রক্ষার সংগ্রামে উৎসর্গিত। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর দেখানো পথে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *