মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির প্রার্থীসহ অন্যান্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির প্রার্থীসহ অন্যান্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল ।

মুক্তিযুদ্ধের চেতনা টিভি
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।

মানিকগঞ্জ জেলায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টি, জামায়াতে ইসলাম, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে সাধারণ মানুষ ধারণা করছে।
২৯শে ডিসেম্বর ২০২৫ ইং সোমবার সকাল ১০টা থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা থাকায় শেষ পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য
পাওয়া যায়নি।
তবে মানিকগঞ্জ সদর-সাটুরিয়া -৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী শিল্পপতি মরহুম হারুণার রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, আজ মানিকগঞ্জ জেলা প্রসাশক এর কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন ।
এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবালয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন মানিকগঞ্জ-১ আসন শিবালয়, ঘিওর, দৌলতপুর জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির সদস্য ধানের শীষ প্রতীকে মনোনীত এমপি প্রার্থী এস এ জিন্নাহ কবির।
অপর দিকে মানিকগঞ্জ ১ আসনের শিবালয়, ঘিওর, দৌলতপুর ধানের শীষের মনোনীত প্রার্থী পরিবর্তন না হলে স্বতন্ত্র নির্বাচন করবেন এমন প্রশ্নের উত্তর দিচ্ছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা। অপরদিকে একই কথা বলেছেন মানিকগঞ্জ -সাটুরিয়া ৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান আতা।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন । এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ।
জেলা প্রশাসক বলেন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *