আপনাদের মাধ্যমে এটা প্রশাসনকে জানাতে চাই এবং চৌদ্দগ্রামে একটা সুন্দর পরিবেশে ভোট দিতে চাই – কামরুল হুদা
ঈমাম হোসেন শরীফ
চৌদ্দগ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। তিনি ২৯ শে ডিসেম্বর সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিয়ে বেলা ৪টায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। এ সময় কামরুল হুদার সঙ্গে ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী সহ বিএনপি’র অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ। দৈনিক ময়নামতির সাংবাদিক ইমাম হোসেন ভূঁইয়ার প্রশ্নের উত্তরে কামরুহুদা বলেন গত ১৭ বছর ধরে আমরা এই নির্বাচনটার জন্য কাজ করেছি। সেই কাজের ধারাবাহিকতায় আজ ১৪ গ্রাম ধানের শীষের মনোনয়ন দিয়েছে। আমরা আজ মনোনয়ন দাখিল করেছি ডিসি অফিসে। ডিসি অফিসে মনোনয়ন দাখিল করার পর আমরা এখন ইউ এন ও অফিসে এসেছি উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। উনাকে জানাইলাম আমরা মনোনয়ন দাখিল করেছি। আর নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে আমরা কাজ করছি সারা চৌদ্দগ্রাম ব্যাপী। এ সময় কামরুল হুদা অভিযোগ করে বলেন আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই চৌদ্দগ্রামের দক্ষিণের তিনটি ইউনিয়ন ওখানে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো ক্রিয়েট হয়নি। প্রশাসনকে বারবার বলার পরেও সন্ত্রাস হচ্ছে ওখানে। আমাদের নেতাকর্মীদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। ইউএনও সাহেবকে এখন এই বিষয়টা জানিয়ে দিয়ে আসছি। মনোনয়ন দাখিল করে আসছি। নির্বাচনটা সুন্দর ও সুষ্ঠুভাবে করতে চাই। গত ১৭ বছর যে জন্যে এদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে। যে ভোটের অধিকারের জন্য এদেশের ছাত্র জনতা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। চৌদ্দগ্রামের দক্ষিণের জনগণের সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্যে একটা লেবেল প্লেয়িং ফিল্ড দক্ষিণের তিনটা ইউনিয়নে খুবই জরুরী। কারণ ওখানে এখনো হামলা হচ্ছে আমাদের নেতাকর্মীদের উপর। সুতরাং আপনাদের মাধ্যমে এটা প্রশাসনকে জানাতে চাই এবং চৌদ্দগ্রাম একটা সুন্দর পরিবেশে ভোট দিতে চাই।