জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম শুভ জন্মজয়ন্তী উপলক্ষে মানিকগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ নজরুল সঙ্গীত অনুষ্ঠান

মানিকগঞ্জ প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন.

সাম্য, মানবতা ও দ্রোহের চেতনায় উদ্ভাসিত কবি নজরুল আজও বাংলার মানুষের হৃদয়ে অম্লান। ধর্ম-বর্ণ নির্বিশেষে তাঁর গান ও কবিতা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।২৬ মে ২০২৬ ইং, রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মানিকগঞ্জ শহরে ঐতিহ্যবাহী সংগীত নিকেতনের আয়োজনে জাতীয় কবির স্মরণে অনুষ্ঠিত হয় এই বিশেষ সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সংগীত অনুরাগী ও সংগঠক কমল আহমেদ কমল।অনুষ্ঠানে নজরুলগীতি পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নিকুঞ্জ মিত্র, শাহানাজ পলি, মিম বাউল, শামিম বিশ্বাস, বেলা আক্তার, নাছরিন আহমেদ ও সাইদা রহমান। তবলায় সংগীত পরিবেশন করেন প্রতুল রায় ও বজলুল রহমান। এছাড়াও সহযোগিতায় ছিলেন শ্যামল কর্মকার, সিবেন বাবু ও আজ্জিজ খান,খবির আহমেদ সৈকত, আইভি আহমেদ।জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক ও কবি মোশারফ হোসেন।পুরো আয়োজনজুড়ে সংগীত নিকেতনের শিল্পীদের মাঝে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *