জলাবদ্ধতায় অনকেগুলো পরিবার দুর্বিষহ জীবনযাপন করছেন ফুলপুর পৌরশহরের বীজ অফিসারে দক্ষিণ পাশে তালগাছের পাশ দিয়ে একটি সড়কে

মো:ফজলুল হক নয়নফুলপুর, ময়মনসিংহ.

আলোর নিচে অন্ধকার ফুলপুর পৌরশহরের বীজ অফিসারে দক্ষিণ পাশে তালগাছের পাশ দিয়ে একটি সড়ক আছে এ খবর কেউ কি জানেন? অনেকেই বলাকা রোড বলে। এই সড়কে স্থায়ী জলাবদ্ধতায় অনকেগুলো পরিবার দুর্বিষহ জীবনযাপন করছেন। একটু বৃষ্টি হলেই পানি কমতে সপ্তাহ পেরিয়ে যায়। এতে যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন এখানে বসবাসকারীরা। অথচ প্রতিটি পরিবার নিয়মিত পৌরকর পরিশোধ করেন। কিন্তু তারা পৌরসেবা থেকে চরমভাবে বঞ্চিত। সড়কটি উপজেলা পরিষদের পাশে ও পৌরসভার সন্নিকটে। কিন্তু দেখার কেউ নেই! সামনে কোরবানির ঈদ। কোরবানি দেয়ার জায়গাটুকুও জলাবদ্ধতায় ডুবে আছে। জরুরি ভিত্তিতে বীজ অফিসের ভিতর দিয়ে মাটি কেটে ড্রেন করে সাহেব রোডের ড্রেনে সংযুক্ত করে দিলে এখানে বসবাসরত পরিবারগুলো আনন্দে ঈদটুকু উদযাপন করতে পারতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *