ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জ শহরের বেউথা কালিগঙ্গা নদীর পাড়ে বসেছে বিশাল গরু ও ছাগলের হাট

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

আজ বুধবার (২৭ মে ২০২৬) বিকেল ৫টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কোরবানির পশুর হাটে প্রচুর গরু ও ছাগলের আমদানি হয়েছে। সেই সঙ্গে জমে উঠেছে বেচাকেনাও। হাটজুড়ে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের হাটে বেচাকেনা মোটামুটি ভালো হলেও অনেক ব্যাপারী আশানুরূপ লাভ করতে পারেননি। তাদের দাবি, প্রতি গরুতে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। অনেকেই জানান, গরু কেনার মূল টাকাও তুলতে পারছেন না তারা।হাট ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ছাগলের হাসিল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং গরুর হাসিল ১৫০০ টাকা। এছাড়া হাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবক বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *