কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার মামলা দায়ের

জেলা প্রতিনিধি কক্সবাজার.

ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫,০০,০০০ (পনের লক্ষ) টাকা।২৬/০৫/২০২৬খ্রিঃ রাত ১:৫০ ঘটিকায় ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা ৪নং ওয়ার্ডের একটি এলপিজি পেট্রোল পাম্পের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ও পলাতক আসামী: গ্রেফতারকৃত চালক সিরাজুল ইসলাম (২৫) রামু থানার উখিয়ার ঘোনা ,০৯নং ওয়ার্ড, কাউয়ার খোপ ইউনিয়ন, এলাকার আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় দুইজন অজ্ঞাতনামা আসামী পলাতক রয়েছে।ঘটনার বিবরণ: ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই (নিরস্ত্র) অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় রামু পানিরছড়া বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপকে রেজিঃ নম্বর: ভোলা-ড-১১-০৪১১ থামার সংকেত দেওয়া হলে গাড়িটি থামা মাত্রই পেছনের বডিতে থাকা দুই ব্যক্তি দ্রুত নেমে ধান ক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে চালক সিরাজুল ইসলামকে আটক করে এবং পিকআপের পেছনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে নিয়ে আসা ১০টি বলদ গরু ৭টি লাল ও ৩টি সাদা রঙের উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করে যে, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।জব্দকৃত আলামত:• ১০টি বলদ গরু: আনুমানিক মূল্য ১৫,০০,০০০ (পনের লক্ষ) টাকা।• ০১টি পিকআপ ভ্যান: (ISUZU JAPAN, রেজিঃ নম্বর- ভোলা-ড-১১-০৪১১)।আইনি ব্যবস্থা: এ ঘটনায় গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম, পলাতক অজ্ঞাতনামা অপর আসামীর বিরুদ্ধে ‘দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট ১৯৭৪’ (The Special Powers Act 1974)-এর ২৫-B(b)/২৫-D ধারা মোতাবেক ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান রোধে ঈদগাঁও থানা পুলিশ সর্বদা তৎপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *