মোঃগোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি. আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওয়াতায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দরিদ্র ও দুস্থ্য পরিবার গুলোর মাঝে সরকারি চাল বিতরণ উদ্বোধন হয়েছে।আজ বুধবার (২০ মে) সকাল ১০টায় শাহজাদপুর পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সাবরিনা শারমিন দুস্থ্যদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।এসময় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শাহজাদপুরে পৌর শহরের ভিজিএফ কার্ডধারী ৪ হাজার ৬২১ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৪৬. ২১০ মেঃ টন চাল বিতরণ করা হবে। এই কার্যক্রম ২০, ২১ ও ২২ এপ্রিল অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ৩দিন পরিচালিত হবে।এরপর পর্যায়ক্রমে উপজেলার আরো ১৩টি ইউনিয়নের ৯ হাজার ৮১৯টি পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। শাহজাদপুর পৌরসভা সহ উপজেলায় মোট বরাদ্দকৃত চালের পরিমাণ ৪৮৬.১৫০ মেঃ টন।এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সাবরিনা শারমিন বলেন,চাউল বন্টন বিষয় অনিয়ম হলে সরকার তোর তো কঠোর আইনের প্রক্রিয়া করবেন। এবং সবাইকে সুষ্ঠু সুন্দরভাবে সঠিক মাপে পরিবেশের জন্য আহ্বান জানান পরিশেষে সকলকে ধন্যবাদ জানান।