শাহজাদপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচ্ছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

মোঃগোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি. বুধবার ২০ই মে বেলা ১১ টায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। শুভেচ্ছা প্রদানের পর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও সাবরিনা শারমিনের একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, সহ-সভাপতি দিলীপ সূত্রধর ফটিক, সহ-সাধারণ সম্পাদক চন্দন কর্মকার, পৌর কমিটির সভাপতি রতন বসাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ সূত্রধর, সিনিয়র সদস্য মনোরঞ্জন সাহা, সদস্য অমিয় কর্মকার, দাড়াদহ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই সরকার রূপবাটী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দমোহন সরকার সহ উপজেলা, পৌর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও পার্থসারথী গীতা স্কুলের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শাহজাদপুরে সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সনাতনী হিন্দু সম্প্রদায়ের জন্য সরকারের কাছ থেকে বিশেষ বরাদ্দের আহ্বান জানান।এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে সবাই বসবাস করেছে পরবর্তী দিনগুলোতেও যেন এভাবে সবাই মিলিতভাবে বসবাস করতে পারে সেই প্রত্যাশা রাখি এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের সকল রকম সুযোগ-সুবিধা প্রদান করা হবে।উল্লেখ্য শাহজাদপুরের বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের জনসাধারণকে ঐক্যবদ্ধ করে রাখে পূজা উদযাপন পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *