মানিকগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে শুক্রবার (১৬ মে ২০২৬) বিকেল ২টা ৫০ মিনিটে সাটুরিয়া থানাধীন পশ্চিম চরতিল্লী এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে পশ্চিম চরতিল্লী এলাকার মোঃ কবির হোসেনের বাড়ির উঠান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কবির (৩৪), পিতা বজলুল হক, সাং পশ্চিম চরতিল্লী, থানা সাটুরিয়া; মোঃ স্বপন হোসেন (৩৫), পিতা মৃত জিগির আলী, সাং পাঞ্জনখাড়া (বাংলাদেশ হাট), থানা মানিকগঞ্জ সদর এবং আল-আমিন (৩২), পিতা মৃত আরান ওরফে হারান, মাতা শান্তি বেগম, সাং উত্তর পারতিল্লী, থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ।পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ কবিরের দখল থেকে ১২ গ্রাম এবং মোঃ স্বপন হোসেনের দখল থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *