সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ ব্যাটালিয়ান (২৮ বিজিবি)’র সাঁড়াশী অভিযানে, ১,৮৯০পিস ভারতীয় ইয়াবাসহ সাগর মিয়া(২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার( ১৬মে) ভোরে তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি’র সূত্রে জানা যায়, (২৮ বিজিবি)’র অধীনস্থ বীরেন্দ্রনগর বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনার সময় সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে প্রায় ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকয় মোটরসাইকেল যোগে ভারত থেকে আসার পথে সাগর মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত সাগর মিয়া, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো.রহম আলীর ছেলে। সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা। এছাড়া পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেটসহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬ লাখ ৬৮ হাজার টাকা।তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হবে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।