চিরিরবন্দরে গোপন যৌন ব্যবসায় অভিযান, খাদিজা সহ আটক ২

মোঃমিজানুর রহমান অন্তর.

৪ ঠা মে ২০২৬ ইং রোজ সোমবার।সামাজিক পরিবেশে মুখোশের আড়ালে মরণাত্বক মাদক ও যৌনতা যেন হয়ে উঠেছে উঠতি বয়সের তরুণ তরুণীদের এক নিত্য নৈমেত্তিক ব্যাপার।প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন আমাদের সমাজে দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই তুলনায় উন্নতি হয়নি সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক সচেতনতার। দেশের বিভিন্ন সংবাদের পাশাপাশি মরণাত্মক মাদক এবং যৌনতা যেন হয়ে উঠেছে এক নীরব ব্যাধি।দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় আমাদের দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার বিন্নাকুড়ী বাজার এলাকায় ।৪ নং ইসবপুর ইউনিয়ন পরিষদের পিছনে বসতবাড়িতে নিয়মিত যৌন ব্যবসা হয় মর্মে ৯৯৯ খবর পেয়ে দ্রুততম সময়ে ছুটে যান চিরিরবন্দর থানা পুলিশ। এ সময় খাদিজা ওরফে খাদি নামক এক মহিলার বাসায় অভিযান চালান এস আই জালাল এবং সঙ্গীও ফোর্স। খাদিজার বাসায় যৌনতার সাথে সম্পৃক্ত বিভিন্ন নমুনা এবং যৌন কাজের সাথে জড়িত ময়না বেগম (২৬) নামের রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী গ্রামের যুবতীকে পান ।এসআই জালাল খাদিজার বাড়ি তল্লাশি করে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ মহোদয়কে অবহিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যৌনতার সঙ্গে সম্পৃক্ত আলামত সহ যৌন কর্মী এবং যৌন কাজে সহযোগিতা কারী খাদিজা ওরফে খাদি কে দশ হাজার টাকা জরিমানা সহ পুলিশ হেফাজতে উভয়কে পাঠিয়ে দেন।খাদির বিষয় এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে এলাকাবাসী গণমাধ্যমকে জানায় তার এই অপকর্মের প্রতিবাদ করতে গেলে নানা রকম ভয়-ভীতি প্রদর্শন করে এবং ৪ নং ইসবপুর ইউনিয়ন পরিষদ সহ সংশ্লিষ্ট থানা কে অবহিত করলেও কোন এক অজ্ঞাত কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এমতাবস্থায় এলাকার কিশোর কিশোরী দিন দিন অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। আমাদের শিক্ষিত সমাজে সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক সু শিক্ষার মাধ্যমে বর্তমান কিশোর কিশোরীদের সচেতনতার কোন বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *