আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন 

কমল হোসেন,আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। (১৪ এপ্রিল) দুপুর ১২ টায়  মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ  ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  ইজিপিপি কর্মসূচির আওতায় আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের অন্তর্গত নওদাপাড়া ব্রীজের দক্ষিণ দিকের মাঠ পর্যন্ত ১১৪০ মিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি)নূরে আলম সিদ্দিক, ওসি আব্দুল করিম,প্রকল্প কর্মকর্তা আ,ফ,ম রুকুনুজ্জামান,উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, উপজেলা বিএনপির সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট ও মো.সাইফুল ইসলাম মৃধা,সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,সাংগঠনিক কামরুজ্জামান সাগর, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,ছাত্র নেতা সাহারিয়ার সৌরভ,আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *