আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও  বৈশাখী শোভাযাত্রা  

কমল হোসেন,আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠানে উপজেলার শিক্ষক, সাংবাদিক,মুক্তি যোদ্ধা,সরকারি দপ্তর সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে পান্তা- খাওয়া ও গম্ভীরা সহ নানা আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা  ১৪৩৩ বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা উদযাপন করা হয়।উপজেলা জুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে আলাদাভাবে বর্ষ বরণ উৎসব পালন ছিল চোখে পড়ার মতো।  এর আগে সকালে আনন্দ মুখর পরিবেশে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বরে এসে শেষ হয় । বর্ণিল এ শোভাযাত্রায় অংশ নিতে, ঘারে হলুদ গামছা ও লাল, হলুদ, খয়েরি,কমলা এবং সবুজ রং এর পোশাকে সেজেছেন সকলে। নারীদের মাথায় ফুলের মালা, লাল,সাদা,হলুদ শাড়িতে হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে হাসি ভরা উচ্ছ্বাস সব মিলিয়ে প্রানবন্ত একটি পরিবেশ। সকল শ্রেণীর মানুষের আনন্দ উৎসবে পরিনত হয়ে উঠে আয়োজনটি। এতে অংশ নিয়েছেন নবীন,প্রবীণ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী,বিশিষ্টজন,রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এমন আয়োজনে উপস্থিত বেশ কয়েক জনের সঙ্গে কথা বলে জানাগেছে সন্তুষ্টি ও উচ্ছ্বাসের সাথে তারা বেশ আনন্দিত এমন আয়োজনে উপস্থিত হতে পেরে। এসময় উপজেলা চত্বর ছিল উৎসবের রঙে রাঙানো। নজর কাড়তে রঙিন পোশাকে কনে বর সেজে গরুর গাড়ি চড়ে গানে গানে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন এ আয়োজন সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত।নব বর্ষের আনন্দে সকল গ্লানি মুছে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি সমৃদ্ধি।এসময় উপস্থিত নওগাঁ-৬(আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য  ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.রেজাউল ইসলাম রেজু  সকল কে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন আসুন, এই বাংলা ১৪৩৩ সালে আমরা আরও মানবিক, আরও ইতিবাচক হই।ফ্যাসিস্টদের গুরু পালিয়ে গেলেও নির্মূল কিন্তু হয়নি। দেশ কে ভালবেসে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবীত হয়ে দলমত নির্বিশেষে, সব ধরনের গ্রুপিং উপেক্ষা করে আসুন সুন্দর একটা বাংলাদেশ গড়ি। শোভাযাত্রা শেষে বাতাসা, গুরের মুরকি, কাঁচা মরিচ ও পেঁয়াজ, আলুভত্তা, মাছ ভাজিসহ পান্তা খাবার মহোৎসব চলে। পরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কবিতা আবৃত্তির মাধ্যমে কবিতার আসরের পাশাপাশি শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গম্ভীরার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক,অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল করিম, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক তসলিম উদ্দিন,সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট,যুবদলের সিনিয়র  আহবায়ক খোরশেদ আলম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,মহিলা বিষয়ক কর্মকর্তা  মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, উপজেলা,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান বুলু, স্কুল-কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *